Anita Agnihotri Sahitya Sandhya – ‘DAKHINA’ 25 Years – Silver Jubilee Issue inauguration
https://www.anitaagnihotri.com/ অনিতা অগ্নিহোত্রী - উইকিপিডিয়া সুধী, আনন্দধারা’র ২৯ তম বর্ষের সাহিত্য নিবেদন অনিতা অগ্নিহোত্রী সাহিত্য সন্ধ্যা এবং প্রকাশিত হবে ‘দখিনা’ রজত-জয়ন্তী স্মারক-পত্রিকা ! ‘দখিনা’ বিশেষ সংখ্যায় প্রকাশের জন্য আপনাদের কাছ থেকে স্বরচিত এবং অপ্রকাশিত প্রবন্ধের আহ্বান জানাই নিম্নোক্ত বিষয়ে - বিষয় – “সাহিত্য প্রসারে অনুবাদ সাহিত্যের অবদান” (পাঠক সমৃদ্ধিতে বাংলা ভাষার অনুবাদ এবং বাংলা ভাষায় অনুবাদ) ‘দখিনা’ রজত-জয়ন্তী বিশেষ সংখ্যা (২০০১ - ২০২৬) সম্পাদক - প্রখ্যাত লেখিকা শ্রীমতী অনিতা অগ্নিহোত্রী সহ সম্পাদক - শ্রীমতী শর্মিলা রায় ও শ্রী স্মৃতীশ রায় পাঠক সমৃদ্ধি এবং পাঠক সংখ্যা বিস্তারে বিশ্বের বিভিন্ন ভাষায় সৃষ্ট মননশীল সাহিত্যের অনুবাদ এর অবদানকে কেন্দ্র করে আপনার বিশ্লেষণী প্রবন্ধ বাংলায় বা ইংরেজীতে (১৫০০ শব্দের মধ্যে, 1500 Words) ‘দখিনা’র নিম্নোক্ত ইমেইল এ পাঠিয়ে দিন ! আমরা অপ্রকাশিত প্রবন্ধ আশা করি ! অনুগ্রহপূর্বক এই লেখার ব্যাপারে কৃত্রিমেধার ব্যবহার থেকে বিরত থাকবেন ! লেখা পাঠাবার শেষ তারিখ ১২ই জুন ২০২৬ (Last date for sending Article 12th June 2026) লেখা পাঠাবার ইমেইল – Email : srimantasydney@gmail.com Please write “Dakhina” Article in Email Subject when you are sending email to us. Contact: Srimanta - 0412 554 674, Sharmila – 0421 946 043 ‘দখিনা’ বিশেষ সংখ্যা প্রকাশ এর তারিখ ২০শে জুন, ২০২৬ ! কৃতজ্ঞতা স্বীকার - বাংলা সাহিত্য সংসদ এবং অগণিত পাঠক, সাহিত্যপ্রেমী ও শুভানুধ্যায়ী যাঁরা দীর্ঘ তিন দশক ধরে আনন্দধারা'র বিভিন্ন প্রয়াসে সামিল হয়েছেন, উপদেশ, পরামর্শ দিয়েছেন এবং সৃষ্টিশীল অবদান রেখেছেন নিঃস্বার্থ ভাবে...
